দেশবাংলা

গণধর্ষণ মামলায় ২ জনকে ফাঁসির আদেশ

খুলনার খালিশপুর থানাধীন বাস্তহারা কলোনীর শিশু আফসানা মিমিকে গণধর্ষণের পর হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অপর ৪ আসামীকে খালাস দেয়া হয়েছে।

বুধবার বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, খালিশপুর বাস্তহারা কলোনীর বাসিন্দা মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ও একই এলাকার বাসিন্দা সাদেক হোসেনের ছেলে এমদাদ হোসেন।

২০০৯ সালের ১৬ নভেম্বর রাতে বাস্তহারা কলোনীর বাসিন্দা ইমাম হোসেনের ১৪ বছরের কন্যা আফসানা মিমির লাশ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button