দেশবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি পরিবারকে গ্রীন ভিলেজ

মানুষের কল্যাণে সবুজ সমৃদ্ধ পরিচ্ছন্ন ও পরিবেশ সম্মত নগর গড়ার লক্ষ্যে ৪০টি পরিবারকে নির্মাণ করে দেয়া হচ্ছে গ্রীন ভিলেজ নামে সুপরিকল্পিত নগরী।

ব্রাহ্মণবাড়িয়ার নগরে বৃহস্পতিবার সকালে গ্রীন ভিলেজ কাজের অগ্রগতির চিত্র দেখতে গিয়েছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক খলিলুর রহমান ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সহযোগিতায় এ গ্রীন ভিলেজ নির্মাণ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের পরিকল্পনায়, বিষ্ণুপুর গুচ্ছগ্রামে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনে ৪০টি পরিবারকে স্যানিটেশন সোলার প্যানেলসহ আধুনিক সুবিধা সম্বলিত দুই একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এ নগরী।

সংশ্লিষ্ট খবর

Back to top button