দেশবাংলা
স্বর্ণজয়ী সানাকে খুলনা-৬ আসনের সংসদ সদস্যের অভিনন্দন

তাওহীদ কবির, টঙ্গী : এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিংয়ে আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী মো. রোমান সানাকে অভিনন্দন জানিয়েছেন, খুলনা-৬ আসনের এম,পি,আখতারুজ্জামান বাবু।
বুধবার বিকেলে, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার ষ্টেডিয়ামের আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি এ অভিনন্দন জানান। এসময় তিনি সানাকে দেশের মুখ উজ্জল করায় মিষ্টি মুখ করান। রোমানের বাড়িতে যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য ব্যবস্থাগ্রহন করেন। এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে আর্চারিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সম্প্রতি ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে হওয়া এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাংনঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে চীনের প্রতিযোগীকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে সোনা জেতেন রোমান।



