বিশ্ববাংলা

বাংলাটিভির সহযোগিতায় দেশে ফিরলেন আলম খান

সাইফুল ইসলাম, আখাউড়া : জীবিকার তাগিদে ৪ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আলম খান। দুই বছর দেশটিতে থাকার পর তাকে অবৈধভাবে এক সৌদির কাছে বিক্রি করে দেয় কাতারের মালিক। এরপর থেকেই তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। বিষয়টি নিয়ে বাংলাটিভিতে সংবাদ প্রচারের পর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে আসলেন আলম খান।

আলম খান জানান, কাতারে যাওয়ার পর থেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। দুই বছর পর কোম্পানীর মালিক আমাকে অবৈধভাবে বিক্রি করে দেয় সৌদির এক মালিকের কাছে। তারপর থেকেই আমাকে বন্দী করে রাখা হয় সাথে চালানো হয় অমানবিক নির্যাতন। পরে তিনি সেখান থেকে পালোতে সক্ষম হন।

নির্যাতনের বিষয়টি নিয়ে গত ২৫ আগষ্ট বাংলাটিভির বিশ্ববাংলায় সংবাদ প্রচারের পর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরে আসতে সক্ষম হন এই রেমিটেন্স যোদ্ধা।

দীর্ঘ দিন পর স্বামীকে কাছে পেয়ে বাংলা টিভিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমে স্ত্রী।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button