বিশ্ববাংলা

‘এবারের জাতিসংঘের অধিবেশনে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু’

আব্দুল হামিদ, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের জাতিসংঘের অধিবেশনে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। জানিয়েছেন, স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমার তিন দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলনে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এসব কথা জানান।

গত ১৭ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব আগামী ২৪ সেপ্টেম্বর হতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন।

সাধারণ বিতর্ক পর্বের মূল প্রতিপাদ্যের আলোকে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, দারিদ্র দূরীকরণ, মানসম্মত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সকলের সুস্বাস্থ্য নিশিচতকরণ, নারীর ক্ষমতায়ণ এবং অভিবাসন ও শরণার্থী সমস্যার মত গুরুত্বপূর্ণ বিষয়ে বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে এবারের অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে সবচেয়ে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা বিষয়ে আয়োজিতব্য বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং নিজের অবস্থান তুলে বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলনে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এসব কথা জানান।

এছাড়াও এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button