বিশ্ববাংলা
চলতি বছরে ফেরত এসেছে ২৫ হাজার প্রবাসী শ্রমিক

বৈধ কাগজপত্র না থাকায় চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত আসা প্রবাসীদের মধ্যে প্রায় অর্ধেকই এসেছেন সৌদি আরব থেকে। ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের এক তথ্যে দেখা গেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত ১২ হাজার শ্রমিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ৪ হাজার ৫০০ দুবাই থেকে, ৩ হাজার ওমান থেকে, ২ হাজার ৫০০ মালয়েশিয়া থেকে, ১ হাজার ৫০০ কাতার এবং ১ হাজার মালদ্বীপ থেকে।
ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল ইসলাম বলেন, বৈধ কাগজপত্র না থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে এসব শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। তবে সম্প্রতি বৈধ আকামা থাকা সত্ত্বেও, সৌদি আরব থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের।
বাংলাটিভি/ নূর



