বিশ্ববাংলা
ব্রুনাইয়ে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ব্রুনাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কনু মিয়া নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত বুধবার রাতে দেশটির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই বাংলাদেশি।
কনু মিয়ার বাড়ী, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউপির দ্বীপবন্দ বিলপার গ্রামে। তার পিতার নাম, মোহাম্মদ ময়না।
জানা যায়, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ায় পর, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে মাত্র কয়েকমাস পূর্বে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন এই রেমিটেন্স যোদ্ধা।



