বিশ্ববাংলা

কুনুফুদায় বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার আওতাধীন কুনুফুদায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর কনস্যুলার সেবা দেয়া হবে।

স্থানীয় হোটেল সী-ভিলেজে, ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৬টা এবং ২৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এ সেবা দেয়া হবে। এসব সেবার মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহন, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলাসহ অন্যান্য সেবা।

কনস্যুলার সেবা নেয়ার সময়, প্রত্যেক প্রবাসীকে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button