আন্তর্জাতিকএশিয়া

এনআরসি নিয়ে অমিত শাহের সঙ্গে মমতার সাক্ষাৎ

আসাদ রিয়েল : ভারতের আসামে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের নাম পুনরায় তালিকায় অর্ন্তভূক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেও এই বিষয়ে কথা বলেছেন তিনি। আসামের নাগরিক তালিকার মতো সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ’র ঘোষণার পর বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রথম কোনও সরকারি বৈঠক হয়।

নর্থ ব্লকে সেই বৈঠক শেষে মমতা বলেন, আসামে যেভাবে এনআরসি থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে তা মোটেও ঠিক হয়নি, বাদ পড়াদের নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য তিনি একটি চিঠি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

তবে, পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা নিয়ে তাদের মধ্যে কোনও কথা হয়নি বলে জানান মমতা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button