
আসাদ রিয়েল : বিপুল পরিমাণ টাকাসহ যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র্যাব। দুপুরে রাজধানীর নিকেতনে তার অফিসে অভিযান চালিয়ে ৬ দেহ রক্ষীসহ তাকে আটক করা হয়।
জি কে শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। জি কে শামীম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি।
এদিকে, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বহিস্কার করেছে যুবলীগ। অস্ত্র ও মাদক মামলায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গত রাতে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত।
বাংলাটিভি/ নূর



