দেশবাংলা

ভৈরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভৈরবে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। গতকাল বিকেলে কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকায় সিএনজি চালিত আটোরিক্সার সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী শ্যামল ছায়া পরিবহনের বাস ভৈরবের গাজির টেকে পৌঁছুলে, বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে, অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিক্সার চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে লিটন ও সজীব নামে ২ জন মারা যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button