বগুড়ায় জালিয়াতি চক্রের ৫ জনকে গ্রেফতার

বগুড়া শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে যানবাহনের নকল রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্র্যাক্স টোকেন ও ট্রাফিক পুলিশের জাল কেস স্লিপ এবং অন্যান্য নকল কাগজপত্রসহ জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশ এই অভিাযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন, রতন প্রামানিক, আব্দুল বাসেদ, শফিকুল ও মোঃ আনোয়ার হোসেন সোহাগ।
পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে শহরের বাদুরতলা ও শাপলা মার্কেট এলাকাসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বিআরটিএ অফিসের যানবাহন সংক্রান্ত নকল কাগজপত্র, এমনকি কয়েকটি জেলার ট্রাফিক পুলিশের জাল কেস স্লিপ বহি তৈরী করে নকল কাজপত্র (আসল হিসাবে) বিক্রির ব্যবসা করছিলো।
বগুড়ায় এসব তৈরি করে দীর্ঘদিন ধরে চক্রটি জালিয়াতির কারবার চালিয়ে আসছিলো বলে সদর ফাঁড়ি পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের বাদুরতলা এলাকার একটি কম্পিউটার গ্রাফিক্স দোকান ও শহরের শাপলা মার্কেটের একটি মুদ্রণ প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।



