দেশবাংলা
বগুড়ায় এনজিও কর্মীর লাশ উদ্ধার

বগুড়ায় নিখোঁজের দুইদিন পর শাহরিয়ার নামে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে কাহালুর দর্গাহাট এলাকার দামাই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বগুড়ার কাহালু থানার ওসি মাহমুদ জানান, নিহত শাহরিয়ার এনজিওর কাজে গত ১৭ সেপ্টেম্বর শিখর গ্রামে গ্রাহকদের কাছ থেকে ঋনের টাকা সংগ্রহ করে ফেরার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে ”উদ্দীপন” এনজিওর কাহালু শাখার ব্যবস্থাপক একটি জিডি করেন।
গতকাল বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। শাহরিয়ার ঝিনাইদহের শৈলকুপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি উদ্দীপন এনজিওর মাইক্রো ক্রেডিড বিভাগে কাহালু শাখায় কর্মরত ছিলেন।
লাশের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ভারি কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
বাংলাটিভি/ নূর



