দেশবাংলা

চাঁদপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

চাঁদপুরে সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল হাইমচর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, শিক্ষক নেতা ইকবাল হোসেন, সালাউদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবি জানান।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button