দেশবাংলা

‘মাদক ও প্রযুক্তির অবাধ ব্যবহার কিশোর অপরাধের জন্ম দিচ্ছে’

শহীদুল ইসলাম, গাজীপুর : গাজীপুরে কিশোররা জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকান্ডে। তারা সংঘবন্ধ হয়ে অপহরণসহ খুনের মতো নৃশংস ঘটনায় জড়িয়ে পড়ছে। ঘটাচ্ছে অপ্রীতিকর সব কর্মকান্ড। এজন্য মাদক ও প্রযুক্তির অবাধ ব্যবহারকে দায়ী করছেন অভিভাবক ও সচেতন মহল। পুলিশের দাবী, গাজীপুরে কিশোর গ্যাং এর কোন অস্তিত্ত্ব নেই।

শিল্প-অধ্যুষিত গাজীপুরে নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে কিশোররা। সংঘবদ্ধ হয়ে ছিনতাই, অপরণসহ খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। মাদকের সহজ লভ্যতা এবং আধুনিক প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কিশোররা এসব অপরাধে জড়াচ্ছে বলে মনে করেন অনেকেই।

সন্তানদের নিয়মিত খোঁজ রাখাসহ বন্ধুসুলভ আচরণ করলে তারা এ ধরনের অপরাধ থেকে দুরে থাকবে এবং কিশোর অপরাধ প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাতির পিতা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম.মোবারক হোসেন বলেন, কিশোর অপরাধ বন্ধ করতে, মাদকের সহজ লভ্যতা এবং প্রযুক্তির অবাধ ব্যবহার প্রতিরোধসহ সম্মিলত প্রচেষ্টার প্রয়োজন।

তবে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনা্র আনোয়ার হোসেন জানিয়েছেন, গাজীপুরে সংগঠিত কোন কিশোর গ্যাং এর অস্তিত্ত্ব নেই।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button