দেশবাংলা

ঝালকাঠিতে সুগন্ধা নদীতে আকস্মিক ভাঙন

নজরুল ইসলাম, ঝালকাঠি : ঝালকাঠিতে সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে ষাটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়েসহ দোকান ও আয়রন ব্রীজের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এতে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। দীর্ঘদিন ধরে সুগন্ধার ভাঙ্গণে অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হলেও ভাঙ্গনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

কিছুদিন ধরে ঝালকাঠির সুগন্ধার ভাঙনে ষাটপাকিয়া এলাকায় স্কুল, মাদ্রাসা, ফসলি জমি, গাছপালা, রাস্তা-ঘাটসহ আসংখ্য স্থাপনা নদীগর্ভে চলে গেছে। গত ১৬ সেপ্টেম্বর হঠাৎ ষাটপাকিয়া ফেরিঘাটের ৫টি দোকান, ফেরির গ্যাংওয়ে এবং এর সংলগ্ন ১টি আয়রন ব্রীজের একাংশ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে এ ব্রীজ দিয়ে যাতায়াতকারী কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। সংস্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেবে এবং এসব সমস্যার সমাধান করে স্থানীয় ব্যবসায়ী ও ষাটপাকিয়াবাসীর যাতায়াত নিশ্চিত করবে এমনটাই দাবি জানিয়েছে স্থানীয়রা।

এদিকে এ ব্যাপারে ঝালকাঠি উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, এ সমস্যার সমাধানে গ্যাংওয়ে স্থাপনের কাজ শুরু করা হয়েছে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button