বিশ্ববাংলা
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশীকে গ্রেফতার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ২০ বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহষ্পতিবার মধ্যরাতে দেশটির সেলাংগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন। তবে অন্যান্য দেশের কতজন নাগরিক রয়েছেন তা জানা যায়নি। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজামি দাউদ জানান, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় তিনি আরো জানান, অবৈধ অভিবাসীরা যদি সরকারের দেয়া বিফোরজি কর্মসূচির আওতায় দেশ ত্যাগে ব্যর্থ হয় তাদের জন্য জেল-জরিমানা অবধারিত।
বাংলাটিভি/ নূর



