দেশবাংলা

‘কুড়িগ্রামকে বাঁচাতে মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে’

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কুড়িগ্রামকে বন্যা এবং নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে আরও নতুন প্রকল্পের কাজ শুরু হবে।

দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বাংটুর ঘাট, রাজারহাট উপজেলার কালোয়ারচর, উলিপুর উপজেলার নাগড়াকুড়ি বাঁধ ও চিলমারী উপজেলার রমনাঘাট এলাকা পরিদর্শনকালে, তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রকল্পগুলোর কাজ শেষ হলে কুড়িগ্রাম বন্যা এবং নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। এছাড়া তিস্তা নদীকে শাসন করতে প্রতিবেশি দেশের সাথে আলোচনা চলছে বলেও জানায় মন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button