বিশ্ববাংলা

সৌদি আরবে বাংলাদেশিকে গলা কেটে হত্যা

সৌদি আরবে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার আল খারিজ শহরের আজিজিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজিজিয়ার একটি বাংলাদেশি ভিলাতে একই রুমে তিনজন থাকতেন। সন্ধ্যায় বাথরুমে যাওয়া নিয়ে রুমমেটদের মধ্যে কথা কাটাকাটি হলে পরবর্তীতে দুজন মিলে একজনকে বাথরুমে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় ওই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যার শিকার ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button