দেশবাংলা

৩ দিন পর আখাউড়া স্থলবন্দরে শুরু হয়েছে কার্যক্রম

বিশ্বকর্মা পূজা ও সপ্তাহিক ছুটিসহ ৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য পূনরায় শুরু হয়েছে।

শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু হওয়ায় কর্মব্যস্ত হয়ে পড়েছে বন্দর সংশ্লিষ্ট অফিসগুলো। তবে এসময় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে গত ৩ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ থেকে পূনরায় চালু হয়েছে। সকাল থেকে মালবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button