দেশবাংলা
ভৈরবে মেঘনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে ভৈরবের মেঘনা নদীতে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।
প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহি মানুষের পদচারণে মুখরিত হয়ে পরে নদীর পাড়। উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে এ নৌকাবাইচ শুরু হয়ে শেষ হয় মেঘনা নদীর উপর নির্মিত রেল ও সড়ক সেতুর ভৈরব প্রান্তে।
বাইচে ভৈরবসহ কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯টি নৌকা অংশ নেয়। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার সমতাপুর গ্রামের শাপলা ভয়েজ ক্লাব। পরে বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
বাংলাটিভি/ নূর



