দেশবাংলা

মোকামতলায় অনিয়ম-দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন

বগুড়ার মোকামতলায় ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা ও প্রধান শিক্ষক শাহ আলমের নানা অনিয়ম-দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার বটতলা হাইওয়ে রোডে এ কর্মসূচি পালন করে তারা। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম, অভিভাবক সাকিরুল ইসলাম, ফেরদৌস আলম, পারভেজ পান্নাসহ অন্যরা।

বক্তারা বলেন, স্কুলের সভাপতি দীর্ঘদিন ওই পদে থেকে প্রধান শিক্ষকের সাথে যোগসাজসে স্কুলের অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানে পকেট কমিটি গঠন করে দাতা সদস্য নিয়ে নানা অনিয়ম ও দূর্নীতি করে আসছে। বক্তরা অবিলম্বে স্কুলের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button