
সংকট দেখিয়ে গত কয়েকদিনে সারাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেলেও চাঁদপুরের চিত্র ভিন্ন। আড়ৎগুলোতে বিপুল পরিমাণ পেয়াজ মজুদ রেখে মূল্য বৃদ্ধি করা হচ্ছে এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
আজ পুরান বাজার বাজারে দেশীয় ও ভারতীয় আমদানিকৃত পেয়াজের প্রায় একই দাম। প্রতি কেজি পেঁয়াজ পাইকারী বিক্রি করা হচ্ছে ৬৮ টাকা দরে। তবে পাড়া মহল্লার দোকানগুলোতে গত ৩ থেকে ৪দিন ধরে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে।
বিপনীবাগ বাজারের মুদি ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে গত কয়েক সপ্তাহ পেয়াজ কম আমদানি হচ্ছে। এ কারণে পেয়াজের মূল্য বেড়েছে। তবে চাঁদপুরের আড়ৎগুলোতে যথেষ্ট পেয়াজ মজুদ থাকা সর্ত্বেও সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করা হচ্ছে।
তবে ক্রেতাদের দাবি, পেঁয়াজের মূল্য সারাদেশের ন্যায় চাঁদপুরেও স্থিতিশীল রাখতে প্রশাসনের নজর প্রয়োজন।
বাংলাটিভি/ নূর



