দেশবাংলা

মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীতে অবৈধ বন্দুক ও গুলিসহ নেজাম উদ্দিন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে কালারমার ছড়া সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার ওসি বাবুল আজাদ জানান, উপজেলার কালারমার ছড়া সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে নেজাম উদ্দিনকে আটক করা হয়। তিনি একাধিক মামলার আসামি।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অবৈধ বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button