প্রধানমন্ত্রীবাংলাদেশ
‘শেখ হাসিনা জন্মেছিল বলেই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে’

শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নের পথে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
শনিবার সকালে জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে বক্তারা এ কথা বলেন।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো তার সুযোগ্যা কন্যা সে স্বপ্ন বাস্তনায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে শিখিয়েছেন।
অনুষ্ঠানে মারুফা আক্তার পপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, শামসুজ্জামান খানসহ অনেকেই।
বাংলাটিভি/ নূর



