
আরমান কায়সার : প্রতি বছরের ন্যায় এবারও জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে জেএমআই গ্রুপ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা জানান, বিশেষ এ দিনটিকে অর্থবহ ও তাৎপর্য মন্ডিত করতে বিগত বছরের ন্যায় একদশক ধরে দিবসটি পালন করছে জেএমআই গ্রুপ। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর প্রথম দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুসারে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এই দিবসটি পালিত হয়ে আসলেও ২০০২ সাল থেকে তা ২১ সেপ্টেম্বর নির্ধারণ করে সারা বিশ্বে অতি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।
বাংলাটিভি/ নূর



