বিশ্ববাংলা
এক বছরের জন্য শ্রমিক নেয়া নিষিদ্ধ করেছে মালদ্বীপ

মালদ্বীপে অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে, এক বছরের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গত ১৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
মালেতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব টি কে এম মুশফিকুর রহমান জানান, মালদ্বীপ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে, দক্ষ এবং পেশাজীবী নেয়ার ক্ষেত্রে কোনো বাঁধা নেই।
তিনি আরো জানান, বর্তমানে মালদ্বীপে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন। যাদের বেশিরভাগই অনিবন্ধিত। দুদেশের মধ্যে কর্মী নিয়োগ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
দালাল চক্র আড়াই থেকে তিন লাখ টাকার বিনিময়ে ট্যুরিস্ট ভিসায় বহু বাংলাদেশিকে মালদ্বীপে পাঠায়। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ায় এসব শ্রমিকরা অনিবন্ধিত হয়ে পড়েন।
বাংলাটিভি/ নূর



