বিশ্ববাংলা
দেশে ফিরছেন ফিলিস্তিনি যোদ্ধা আবু শামা

মিজানুর রহমান : দীর্ঘ ২৮ বছর পর লেবানন থেকে দেশে ফিরছেন বাংলাদেশি ফিলিস্তিনি যোদ্ধা নামে পরিচিত আবু শামা। আগামী সোমবার সকাল ১০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
আবু শামার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপলোর গজনাইপুর ইউপির রামলু গ্রামে। তার পিতার নাম, ইসাক উল্লাহ্।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সাংবাদিকদের বলেন, গত মাসে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ দেয়ার উদ্যোগ নিলে, দূতাবাসে যোগাযোগ করেন শামা। যাচাই-বাছাইয়ের পর আবু সামা নামের ওই বাংলাদেশিকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে দূতাবাস।
জানা যায়, নিপীড়িত ফিলিস্তিনিদের সহায়তা করতে ১৯৮৩ সালে লেবাননে যাবার পর সেখান থেকে ১৯৯০ সাল পর্যন্ত ফিলিস্তিনি পার্টিতে সহযোগী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
বাংলাটিভি/ নূর



