বিশ্ববাংলা
কলকাতায় স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি আটক

মিজানুর রহমান : তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এস টি এফ)। এসময় তাদের কাছ থেকে ৩০ লাখ রুপি মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শিয়ালদহ স্টেশনের সামনে অভিযান চালিয়ে এই তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীয়তপুরের লিয়াকত হোসেন,আলী আকবর এবং মুন্সীগঞ্জের কামরুল হাসান। আটক করার সময়, তাদের কাছ থেকে ব্যাগের ভেতর কাপড়ে মোড়া অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ রুপি।
জেরায় ওই তিন বাংলাদেশি নাগরিক স্বর্ণ বহনের স্বপক্ষে কোন বৈধ নথি বা তদন্তকারী কর্মকর্তাদের প্রশ্নের সদুত্তর দিতে পারেনি বলে জানায় কলকাতা পুলিশ স্পেশাল টাস্কফোর্স।
বাংলাটিভি/ নূর



