বিশ্ববাংলা

হয়রানির শিকার হচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা

শাওন আহমেদ, ইতালি : ইতালির নাপলী প্রদেশের পালমা কাম্পানীয়া এলাকায় প্রায় ৫ হাজার বাংলাদেশীসহ ৭ হাজার প্রবাসীর বসবাস। এই অভিবাসীদের মধ্যে মুসলমানরা অতীতে নিয়মিত নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করতে পারলেও, বর্তমানে নানা কারনে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

নানা অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের সুযোগ দেয়ার দাবী জানিয়েছেন, প্রবাসী মুসলমানরা।

প্রবাসী বাংলাদেশিরা জানান, কেবল নামাজ আদায়ে বাধাপ্রদনই নয়, ব্যবসা বাণিজ্যসহ নানা ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে মুসলিম বাংলাদেশিদের।

জানা যায়, স্থানীয় পৌরসভার সিদ্ধান্ত এবং প্রশাসনের নানা জটিলতার কারণে কর্মস্ংস্থান হারানোর আতঙ্কেও রয়েছেন অনেকে প্রবাসী। সুষ্ঠ সমাধানের জন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button