দেশবাংলা

সিনেমাকেও হার মানিয়েছে সন্ত্রাসী মুসা

মতিউর রহমান, নবীগঞ্জ : ডাকাতি, মাদক, অপহরণ, খুনসহ চলমান ৯টি মামলার তালিকাভুক্ত আসামী সোহান আহমেদ মুসা একের পর এক অপরাধের পর ১২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করতে গেলে নবীগঞ্জ থানার ওসিসহ ২ তদন্ত কর্মকর্তাকে কুপিয়ে মারাত্বক জখম করেন তিনি। এছাড়া এলাকায় করে যাচ্ছেন একের পর এক অপকর্ম।

বহু মামলার আসামী এবং পুলিশকে কুঁপিয়ে আহত করার প্রায় দুই সপ্তাহ পরও সোহান আহমেদ মুসাকে এখনও প্রেফতার করতে পারেনি পুলিশ।২০১৪ সালে তার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এ মামলায় দীর্ঘদিন কারাভোগও করেন তিনি।এরপর ছাড়া পেয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েন মুসা। এ ঘটনায় মুসার মা বোনসহ ৫ জনকে গ্রেফতার করা হলেও খোঁজ মেলেনি মুসার।

 তবে মুসাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

এদিকে মুসার বিরুদ্ধে প্রশাসনের যেকোন পদক্ষেপে পাশে থাকার অঙ্গীকার উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের। তবে নানা অপরাধে জড়িত উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুসার ব্যক্তিগত দায়ভার সংগঠন নেবেনা বলেও জানান বীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার।

২০১৮ সালে পুলিশ ও র‌্যাবের যৌথবাহিনী মুসার বাড়ি অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ মুসাকে গ্রেফতার করা করে। তবে জেল থেকে বের হয়ে আবারো বেপরোয়া হয়ে ওঠে মুসা।

মুসার হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে মুসাকে গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button