দেশবাংলা
শ্যালিকা ও দুই মেয়েকে নৃশংসভাবে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে শ্যালিকা ও তার দুই মেয়েকে নৃশংসভাবে হত্যায় ভগ্নিপতি আব্বাস মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন আদালতে ওই জবানবন্দী রেকর্ড করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার সকালে হত্যাকান্ডের পর বিকেলেই সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই এ হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধূ নাসরিন বেগমের স্বামী সুমন মিয়া বাদী হয়ে, সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
গত ১৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার আনোয়ারের বাড়িতে সুমনের স্ত্রী নাজমিন, তার দুই মেয়ে নুসরাত ও খাদিজাকে হত্যা করে আব্বাস মিয়া।



