দেশবাংলা

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত

কক্সবাজার টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা স্বামী-স্ত্রী নিহত। রাতে টেকনাফের হ্নীলা লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের রাস্তায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ওই দম্পতিকে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ২৪ নম্বর ক্যাম্প সি-ব্লক এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে আটক স্বামী-স্ত্রী গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তি দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদা বেগম। তাঁরা টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button