
রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধী দলকে সরকারের পাশে থাকার আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে কক্সবাজার জেলার নতুন সড়ক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী কক্সবাজার-টেকনাফ সড়কসহ জেলার বিভিন্ন সড়কের ৮টি প্রকল্পের কাজের উদ্বোধন করেন।
সেতুমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের স্তম্ভিত অবস্থানের জন্য আঞ্চলিক নিরপত্তা হুমকি স্বরুপ, তাই দ্রুত মিয়ানমারের নাগরিকরা তাদের দেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নাই বলেও জানান তিনি।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, রাজনীতি না করে বিএনপির উচিত হবে, রোহিঙ্গা ইস্যুতে সরকারের পাশে দাঁড়ানো।
সময় যত যাচ্ছে রোহিঙ্গারা দেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যত দ্রুত সম্ভব তাদের ফেরাতে হবে। যদিও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী।
এতে উপস্থিত ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ অন্যরা।
বাংলাটিভি/ নূর



