আইন-বিচারবাংলাদেশ

কল-কারখানায় ইটিপি প্ল্যান্ট ব্যবহারের দাবি

দেশের নদী রক্ষায় ও পানি দূষণ রোধে সব কল-কারখানায় ইটিপি প্ল্যান্ট ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

সংগঠনটির চেয়ারম্যান বাপ্পী সরদারের সভাপতিত্বে আলোনায় বক্তারা বলেন, নদীর পাড়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কল-কারখানার বর্জ্য নদীর পানিকে বিষাক্ত করে তুলছে যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য বিরাট হুমকি। তাই নদী রক্ষায় আইন সংশোধন করে কমিশনকে শক্তিশালী করার কথা বলেন তারা।

পাশাপাশি রাজনীতিবিদদের সদিচ্ছা ছাড়া নদী দূষণ প্রতিকার ও নদী রক্ষা সম্ভব নয় উল্লেখ করে জনপ্রতিনিধিদেরও জবাবদিহিতার মধ্যে আনার দাবিও জানানো হয় আলোচনা সভায়।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button