দেশবাংলা

আখাউড়ায় স্কুল শিক্ষক লাঞ্চিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্তব্যরত অবস্থায় এক স্কুল শিক্ষককে শারিরিক ভাবে লাঞ্চিত করেছে, সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি।

সকালে আখাউড়া উপজেলার চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে চান্দপুর গ্রামের নবীন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে ঢুকে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে। পরে সাদ্দাম প্লাস্টিক পাইপ দিয়ে মারধর করতে গেলে সহকারী শিক্ষক শিউলী আক্তার ও শিল্পী রাণী বর্মণ তাকে বাঁধা দেয়।

এবিষয়ে ভূক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ৩ মাস আগে তার বড় ভাইয়ের সাথে তর্কবিতর্ক হয়। এর জের ধরে সে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে আমাকে শারিরীকভাবে লাঞ্চিত করে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button