দেশবাংলা

বগুড়ায় সাবেক সংসদ সদস্যের পুত্র আটক

বগুড়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পটল ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের ছেলে রাহিদ মোস্তাফিজকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী জানান, বগুড়া শহরের কালিতলা এলাকায় চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বগুড়া শহরের কালিতলায় রাহিদের বাসায় অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৫৫ বোতল ফেনসিডিল এবং ৪৭ হাজার টাকাসহ রহিদকে আটক করা হয়।

এদিকে, বগুড়া টাউন ক্লাবে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫জন জুয়ারু গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ১ হাজার ৬শত টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে।

অন্যদিকে, বগুড়ার সোনাতলায় মোহাম্মদ সবুজ নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে অন্য এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button