
শিশুশ্রমে নিরুৎসাহিত করতে এবং সমাজের মূল স্রোতে ধারায় ফিরিয়ে আনার লক্ষে কক্সবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্থানীয় একটি হোটেলে সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়াসহ উপকূলীয় এলাকায় শুটকী পল্লীগুলোতে শতশত শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজ করছে।
এতে বক্তব্য রাখেন, ইপসা সংস্থাটির কর্মকর্তা বিশ্বজিত দাশ,আলোক দাশ,মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহসহ অন্যরা। এতে মহেশখালীসহ উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংগ্রহণ করেন।



