দেশবাংলা

ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে নিহত ৩

দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফারিয়া মৌ, আসফাক ও রাফি আহমেদ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জরে জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যান। এসময় তারা নৌকায় করে বিল ঘুরে দেখছিলেন। বিলের মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক এক ছাত্রীসহ দুই ছাত্রকে মৃত ঘোষণা করেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button