দেশবাংলা

নিখোঁজের ১ মাস পর স্কুল ছাত্র উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল থেকে এক স্কুল ছাত্র নিখোঁজের ১ মাস ৪ দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে চান্দরা চৌরাস্তা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৯ আগষ্ট স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ফারদিন খাঁন। ২০ আগষ্ট থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন তার মা। এ বিষয়ে বাংলা টিভিতে ১৫ আগষ্ট একটি সংবাদ প্রচারিত হয়।

সংবাদ প্রচারের এক সপ্তাহ পর ফারদিনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ফারদিন কোনাবাড়ী বাইমাইল এলাকার আব্দুল বাতেন খানের ছেলে এবং কোনাবাড়ী মডেল পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button