দেশবাংলা

নেশা জাতীয় দ্রব্য পানে দুই যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় নেশা জাতীয় দ্রব্য পানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপাড়ায় এ ঘটনা ঘটে।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে শাকিল ও সুমন নামে দুই বন্ধু দুলালপুরের শিমুলতলা বাজারে বসে নেশা জাতীয় দ্রব্য পান করেন। অতিরিক্ত মদ্যপানে তাদের পেট ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়ার পথে ২ জনেরই মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ ২টি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন, দড়িপাড়ার আসাদ মিয়ার ছেলে শাকিল মিয়া এবং বাঘাব এলাকার কবির মিয়ার ছেলে সুমন মিয়া।

বাংলাটিভি/ নূর

 

সংশ্লিষ্ট খবর

Back to top button