দেশবাংলা

রাজবাড়ীর বিভিন্ন এলাকায় হঠাৎ তীব্র ভাঙন

পদ্মা নদীর প্রবল স্রোতে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় হঠাৎ তীব্র ভাঙন দেখা দিয়েছে। রোববার সকালে একটি ইটভাটার প্রায় ২০হাজার ইট নিয়ে ১শ মিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানায়, গত দুই দিনে পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়েছে স্রোতের গতিও। প্রবল স্রোতে সকালে গোদার বাজার এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙনে ইটভাটায় স্তুপ করে রাখা প্রায় ২০ হাজার ইটসহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে যায়।

হুমকিতে পড়েছে শহররক্ষা বেড়ী বাঁধ। নদী থেকে বাঁধটির দূরত্ব মাত্র ২শ গজ। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধটি ভেঙে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button