বিশ্ববাংলা

সাংস্কৃতিক উৎসবে নজর কেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা

মোহাম্মদ আলী : মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে নজর কেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ। স্টল সাজিয়ে নিজ দেশের সংস্কৃতি, ঐতিহ্য, লোকশিল্প, দেশীয় খাবারসহ নানা সামগ্রী প্রদর্শন করেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে সাইবার জায়ায় বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশিদের মাঝে তুলে ধরল লিমকক উইং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পর্বে নাচ, গানের মধ্যদিয়ে বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরেন শিক্ষার্থীরা।

স্টলে দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প, দেশীয় খাবার, সাংস্কৃতিক নিদর্শন, টাঙ্গাইলের জমিদারবাড়িসহ নানা সামগ্রী স্থান পায়। প্রতিবছর একটা করে থিম থাকে। এবারের থিম ছিলো রাজবাড়ি। বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পেরে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

উৎসব চলাকালে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টল পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় পাহাং প্রদেশের সুলতান ও কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি রুহুল আমিনসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button