বিশ্ববাংলা
দক্ষিণ কোরিয়ায় ‘ডেভেলপমেন্ট জার্নি অব বাংলাদেশ’ সেমিনার

বাংলাদেশে বিনিয়োগ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের অধিকতর ধারণা দিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে,‘ডেভেলপমেন্ট জার্নি অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
দেশটির দায়েগু শহরে ‘দায়েগু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান লি জায়ে কয়য়ুং। এতে, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে ব্যবসায়ীদেরকে, বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।
এসময়, কোরিয়ার বিভিন্ন কোম্পানির মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ব্যবসায়ীরা অংশ নেন।
বাংলাটিভি/ নূর



