
আসাদ রিয়েল : বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে, সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি নিষিদ্ধ করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ নির্দেশ দেওয়া হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত ১১ দফা কাজ বিচার বিভাগীয় কর্মকর্তাদের পরিহার করতে বলা হয়েছে।
এ ছাড়া ৭ দফা কাজ অনুসরণ করতে বলা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে তা অসদাচারণ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



