দেশবাংলা

দুদকের স্কুল ভিত্তিক বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কক্সবাজারের পেকুয়ায় দূর্নীতি দমন কমিশন (দুদক)’র স্কুল ভিত্তিক বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার বারবাকিয়া হোছনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হোছনেআরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাছান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, দুদক পেকুয়া শাখার সহ-সভাপতি মাষ্টার এনামুল হক চৌধুরী, দুদক পেকুয়ার সাধারণ সম্পাদক ডাক্তার আশেক উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীনসহ অন্যরা।

অনুষ্ঠানে হোছনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে পেকুয়া সরকারি জিএমসি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক হয়ে, পেকুয়া জিএমসির দল বিজয়ী হন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button