
আরমান কায়সার : ক্যাসিনোকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরে নানা অপকর্ম মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার সকালে নগর ভবনে ডেনমার্কের রাষ্ট্রদুতকে সৌজন্য সাক্ষাতদান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, এমন অপকর্ম সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। এই শুদ্ধি অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকাকে পরিষ্কার ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার আরেকটি ধাপ এগিয়ে নেয়া হলো।
সাঈদ খোকন বলেন, এসব অবৈধ্য বন্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে চালানো অভিযানকে আমরা সমর্থন করি এবং মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ একদিন সোনার বাংলা হয়ে উঠবে। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সর্বদা সচেতন থাকার পরামর্শ দেন, মেয়র।
বাংলাটিভি/ নূর



