
বুলবুল আহমেদ : নিরাপদ খাদ্য প্রাপ্তিতে ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি, শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ।
সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ পরামর্শ দেন। এ সময় শাহাবুদ্দিন বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে নিজ নিজ জায়গা থেকে সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে।
আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহানসহ স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী।
বাংলাটিভি/ নূর



