অন্যান্যবাংলাদেশ

ফতুল্লায় বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামের আলামত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ফতুল্লার জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে বিস্ফোরক ও বোমা তৈরির কিছু সরঞ্জাম রয়েছে- যা অতীতে বিভিন্ন সময়ে ঢাকা থেকে উদ্ধার করা বিস্ফোরকের সঙ্গে মিল রয়েছে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে আটক ফরিদ উদ্দিন রুমি, জামাল উদ্দিন রফিক ও জান্নাতুল ফুয়ারা অনু জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াত।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button