ঝালকাঠিতে হত্যা মামলায় ফাঁসি ২ যাবজ্জীবন ৩

ঝালকাঠিতে চাঞ্চল্যকর আনোয়ারা বেগম হত্যা মামলার ২ আসামীকে ফাঁসি এবং অপর ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন,সদর উপজেলার রাজপাশা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে খায়রুল আলম এবং একই গ্রামের মৃত জালাল সরদারের ছেলে পিল্টন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডরা হলেন, একই গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রিপন মিয়া ও সালাম মিয়া এবং আব্দুস সোবাহানের ছেলে সাহাদাৎ হোসেন। ২০০২ সালের ১৭ মে রাতে ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামে নিহত আনোয়ারা বেগমের ছেলে লিটন সিকদারকে হত্যা করা হয়।
এদিকে, গতকাল কুষ্টিয়া দৌলতপুর থানার মাদক মামলায় ৫জনের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত হলেন, দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর, সেলিম উদ্দিন, আজিম উদ্দিন, সাইফুল এবং সুফিয়ান।



